ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ করেছে র্যাব। এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার (৩৮) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে এই অভিযান পরিচালনা করে র্যাব-১৪।
র্যাবের অভিযান সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ী গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে নকল বিড়ি বিক্রির জন্য নিয়ে আসেন—এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার বিড়িসহ আব্দুস সাত্তারকে আটক করে।
পরে তাঁর দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারের ৯টি দোকানে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৭০ হাজার জনতা বিড়ি, দিলীপ বিড়ি, কৃষক বিড়ি উদ্ধার করা হয়।
এই অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ –এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমসহ র্যাবের সদস্যরা। অভিযান শেষে নকল বিড়ি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করলে আব্দুস সাত্তারকে ছেড়ে দেওয়া হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৫ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে