
ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ইমন (৯) নামে এক শিশুকে ঘরে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আতাহার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির মা নেই।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমন ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে। অভিযুক্ত আতাহার আলী (৩২) ইমনের প্রতিবেশী।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশু ইমনের বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগ তোলেন আতাহার আলী। পরে ঘটনায় স্থানীয়ভাবে বিচার ডেকে জরিমানা করা হয়।
ঘটনার পর আজ সন্ধ্যায় ইমনকে অভিযুক্ত আতাহার তাঁর ঘরে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে স্থানীয়ভাবে জানাজানি হলে আতাহার ঘটনাস্থল থেকে পালিয়া যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে।
স্থানীয় এক নারী বলেন, ‘সামান্য সুপারি চুরিকে কেন্দ্র করে ইমনকে ঘরে আটকাইয়া পিডাইয়া কষ্ট দিয়া মারছে। আমরা সঠিক বিচার চাই।’
স্থানীয় জনপ্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পর আমি তাদের বাড়িতে যাই। পরে জানতে পারি সুপারি চুরির ঘটনায় এমন হত্যাকাণ্ড হয়েছে। ছেলের মা নেই। তার বাবা সহজ-সরল মানুষ। সে কোনো দলের সঙ্গে যুক্ত নয়।’
জানতে চাইলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে। নির্বাচন-পরবর্তী কোনো ইস্যুতে নয়। এর আগে চুরির ঘটনা নিয়ে বিচারও হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে