
ময়মনসিংহে ভোররাতে ঘুমানোর পর না ওঠায় ১২ ঘণ্টা পর দরজা ভেঙে এক কলেজছাত্রকে ঘুম থেকে ডেকে তুলেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে গতকাল সোমবার বেলা ৪টার দিকে নগরীর সানকিপাড়ার একটি ছাত্র মেসের দরজা ভেঙে ওই তরুণের ঘুম ভাঙায় ফায়ার সার্ভিস।
ওই তরুণ নগরীর বেসরকারি একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছাত্র মেসটিতে থেকে লেখাপড়া করেন তিনি। আজ দুপুর ১২টার দিকে আইএনবি ২৪ ফেসবুক পেজ থেকে তাকে ঘুম থেকে তোলার ঘটনা ভিডিওটি পোস্ট করা হয়। এর পর থেকে ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি ছাত্র মেসে শিক্ষার্থীরা দরজা ধাক্কাতে ধাক্কাতে সহপাঠীকে ডাকতে থাকে। কিন্তু তার কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাসার দরজার সামনে ও নিচে ভিড় জমায়। স্থানীয়রাও অনেক ডাকাডাকি করে। কিন্তু কিছুতেই তার সাড়া মিলছিল না। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশও ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করে। তবে কোনো সাড়া না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ঘুমন্ত ছাত্রকে ডেকে তোলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, নগরীর সানকিপাড়ার ছাত্র মেসে একটি ছেলে ভোররাতে ঘুমিয়ে পড়ে। তার সহপাঠীরা না ঘুমিয়ে বাইরে চলে যায়। এমন সময় ওই ছাত্র কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে তার সহপাঠীরা এসে অনেক ডাকাডাকি করে। তবে, তার সাড়া মেলেনি। বিষয়টি আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে ১২ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ওই ছাত্রকে দরজা ভেঙে ঘুম থেকে ডেকে তোলে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম বলেন, ‘ওই ছেলেটি সারা রাত না ঘুমিয়ে ভোররাতে ঘুমায়। যে কারণে অনেক ডাকাডাকি করলেও সে টের পায়নি। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ছেলেটি এখন সুস্থ আছে।’

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্থগিত রয়েছে। তবে জাহাজের ৩১ নাবিকের দেশে থাকা পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বলছে,
১১ মিনিট আগে
সোমবার দিবাগত রাত ৩টায় সেহরির সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে গৃহবধূকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগে
রংপুরে কারাবন্দী এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে ঘিরে কেব্ল অপারেটর প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মারধরে আহত মো. ইদ্রিস (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ থানায় নিয়ে আসেন স্বজনেরা।
২ ঘণ্টা আগে