নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বিরিশিরি যুব সদস্যদের আয়োজনে গতকাল মঙ্গলবার রাতে বিরিশিরি ওয়াইএমসিএ চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও সংকীর্তন পরিবেশিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল। সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথির বক্তব্য দেন বিরিশিরি ওয়াইডব্লিউসিএর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ও অ্যাডভোকেট সোহেল খান।
প্রধান অতিথির বক্তব্যে কবি পরাগ রিছিল বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রধান ধর্মীয় উৎসব। যিশুখ্রিষ্ট মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে এসেছিলেন—এটাই এই উৎসবের মূল বার্তা। বড়দিনে সব অশুভশক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষা, জীবনমান ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি কাজ করবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ব্রসলী রিছিল বলেন, বড়দিনের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অনেক কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। সেগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা নিজ নিজ সংস্কৃতি তুলে ধরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা থেকে আগত শিল্পীরা কনসার্ট পরিবেশন করেন।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে