
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ মৃত্যু নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। প্রতিদিন মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া শিশুটির বয়স আট মাস। গতকাল বুধবার দুপুরে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকায়।
হাসপাতালের তথ্যমতে, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭১৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৫ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৩ শিশু।
হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ১২ মাস বয়সী এক শিশুর স্বজন হামিদা আক্তার বলেন, ‘প্রতিদিন মৃত্যুর খবর ও কান্না শুনে খুব অসহায় লাগছে। ছেলেকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকি। হাসপাতালে আইসিইউ সুবিধার সংকট দূর হলে হয়তো অনেক প্রাণহানি এড়ানো সম্ভব হতো।’
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, ‘মারা যাওয়া অধিকাংশ শিশু হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এতে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং জটিলতা বেড়ে যায়। এ সময়ে পর্যাপ্ত আইসিইউ সুবিধা থাকলে হয়তো অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব হতো।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে