
ময়মনসিংহের গৌরীপুরে বালুয়া নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে অচিন্তপুর ইউনিয়নে কান্দার ও গাগলা গ্রামের মাঝে বয়ে যাওয়া নদীর মাঝ থেকে তিনটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব প্রমুখ।
গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, এলাকাবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদীর মাঝ বরাবর তিনটি বাঁধ অপসারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এ বাঁধগুলোর কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে, কৃষকের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। নদীতে এভাবে বাঁধ দেওয়া অন্যায়, তাই এগুলো ভেঙে দেওয়া হয়েছে।
ছয়াকান্দা গ্রামের বাসিন্দা রহমত আলী জানান, এ বাঁধগুলোর কারণে তাঁর প্রায় ৮০ শতক জমি পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া তিন গ্রামের প্রায় এক শ বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে