
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে তিন ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও অন্যজন জামালপুরের বাসিন্দা।
আজ বুধবার (১৩ মে) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
জামালপুরের বাসিন্দা তিন মাস বয়সী শিশুটিকে হামের উপসর্গে গত ১১ মে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। সে গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে মারা যায়। আর ঈশ্বরগঞ্জের বাসিন্দা ১০ মাস বয়সী শিশুটিকে গত ৫ মে ভর্তি করা হয়েছিল। সে আজ বুধবার (১৩ মে) ভোরে মারা যায়।
হাসপাতালের তথ্যমতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত ও হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৬ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৬ শিশু।
হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বলেন, ‘টিকার কার্যকারিতা শুরু হলে হামের প্রকোপ কমে যাবে। এটি ছোঁয়াচে হওয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। একটু সচেতনতা পারে শিশুকে সুরক্ষিত রাখতে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে