বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার অনেকের বসতভিটা, ঘরবাড়ি ও মসজিদ বিলীন হয়ে গেছে। এখন শুষ্ক মৌসুমেও উপজেলার গৌরগঞ্জ খাল তথা-বালিগাঁও ডহরী খালপাড়ে ভাঙনের মুখে রয়েছে মসজিদ-ঘরবাড়ি।
উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোয়ারা গ্রাম ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, গোয়ারা ভাঙন কবলিত এলাকায় তিনটি মসজিদ, একটি পুরুষ মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, একটি কবরস্থান ও একটি প্রাইমারী স্কুল রয়েছে, যার সব কয়টিই খালের তীরবর্তী স্থানে অবস্থিত। স্কুলটিতে পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে। এ ছাড়া মাদ্রাসাটিতে দেশের দুর-দুরান্ত থেকে এসেও শিক্ষার্থীরা পড়াশোনা করে।
স্থানীয়রা আরও জানান, প্রায় ১ শত ঘরবাড়ি বর্ষা মৌসুমে বিলীন হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের পানিতে তেমন কোনো স্রোত নেই। কিন্তু রোদের তাপে মাটি ফেটে ভেঙে পড়ছে। এতে আতঙ্কে দিন পার করছেন খালপাড়ের বাসিন্দারা। এখন যদি বাঁধের আওতায় আনা যায়, তাহলে হয়তো বর্ষাকালে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এখানে বসবাসকারীদের বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
গোয়ারা অনাবিল সমাজ কল্যাণ সংঘের সদস্য আল-আমিন বলেন, গত বছর এই এলাকায় প্রায় ১ শ বসতবাড়ি জোয়ারের স্রোতে খালে বিলীন হয়ে গেছে। এখন শুষ্ক মৌসুমেও মাটি ফেটে ভেঙে যাচ্ছে। এখানে বাঁধের ব্যবস্থা করা জরুরি।
আল-আমিন বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি ভাঙনের স্বীকার হয়, তাহলে প্রাণহানির মত দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম পিন্টু বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে খাল যখন পরিপূর্ণ হয়, তখন অনেকটা নদীর মতই রূপ ধারণ করে। এই খালে অনেক মানুষ তাঁদের বসতভিটা হারিয়েছে। এখন শুকনা মৌসুমেও ভাঙন থেমে নেই। জানি না আগামী বর্ষায় কি অবস্থা হয়। তবে আগে থেকে একটা ব্যবস্থা নিলে এলাকাবাসীর আতঙ্কের পরিমাণ কিছুটা কমে যেত।
স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের দাবি, পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সরকার যেন এই ভাঙন রোধে বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করে।
পানি উন্নয়ন বোর্ডের উপজেলা উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। জুন-জুলাই মাসে আমরা জরুরি ভিত্তিতে কাজগুলো করে থাকি। সরেজমিনে গিয়ে দেখে এর ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১১ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে