
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে তিনটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়ের পৃথক পৃথক স্থানে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায়। সেখানে দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। রাত ১টার দিকে ঘন কুয়াশার মধ্যে লৌহজংয়ের মেদিনীমন্ডল এলাকায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় সেখানে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। তিন দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত একটি বাস ও একটি ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এক্সপ্রেসওয়েতে তীব্র কুয়াশার সময় যানবাহনের গতি সীমিত রাখতে চালকদের প্রতি বারবার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে