
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই যানজট দেখা দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আজ ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। তা ছাড়া গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকা একটি বাসের যাত্রী মকবুল হোসেন বলেন, ‘কী কারণে যানজট, তা বলতে পারছি না। সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে বাসে উঠি। দাউদকান্দি ব্রিজ থেকে যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় মনে হয়, ছয়-সাত কিলোমিটার আসতে পেরেছি।’
পিকআপ ভ্যানের চালক মফিজুল বলেন, ‘মহাসড়কে যানবাহনের অনেক চাপ। কিছু চালক ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি নিয়ে সামনে এগোতে চাওয়ায় যানজট কমানো যাচ্ছে না।’
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যধিক চাপে যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে