
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নিহত আরিফ মীরের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
মামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিককে প্রধান আসামি করা হয়েছে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হানকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ করা হয়েছে ৫৬ জনের এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘মোল্লাকান্দিতে অপরাধী কেউ ছাড় পাবে না। চরাঞ্চলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ভৌগোলিক কারণে চরাঞ্চলে অপরাধীদের ধরতে কিছুটা চ্যালেঞ্জ থাকে। চর, মাঠ ও নদীর কারণে তারা দ্রুত পালিয়ে যেতে পারে। তবে এবার আমরা ব্লক করে অভিযান চালাব। কাউকে ছাড় দেওয়া হবে না।’
চরাঞ্চলের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘মোল্লাকান্দি এলাকায় আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লা একটি পক্ষের এবং আরেকপক্ষে আওলাদ মোল্লা, উজির আলী ও জাহাঙ্গীর নেতৃত্ব দেন। আগে এলাকা ছিল আওলাদ মোল্লার প্রভাবাধীন, বর্তমানে প্রতিপক্ষ শক্তিশালী হয়েছে। আর দ্বন্দ্বের মূল কারণ এটিই। এখন দেখবেন কীভাবে একের পর এক সবাই জালের মধ্যে আসবে। আমরা দেখাব কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা হয়।’
প্রসঙ্গত, গত সোমবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি-সমর্থিত দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর (৩৫) নামের বিএনপি কর্মীর মৃত্যু হয়। ওই ঘটনায় রায়হান খান (২২) ও ইমরান মীর (২৪) নামে আরও দুই যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। পরে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান খানের মৃত্যু হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে