
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে থেমে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হন অন্তত ছয় যাত্রী। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলস্টেশন-সংলগ্ন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজারের নাম তারেক। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ভোর ৫টার দিকে ঢাকামুখী লেনে এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। ঘটনাস্থলেই সুপারভাইজারের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ভোরের দিকে এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। ফলে দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন আহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টি এম মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তারেক বাসটির সুপারভাইজার ছিলেন। আহত ছয়-সাতজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে