মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আখ চুরির অপবাদে এক শিশুকে (১২) গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মারধরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার আড়িয়ল ইউনিয়নের পূর্ব নিতীরা গ্রামে শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার শিশুর চাচা আলমগীর সর্দার বাদী হয়ে মামলা করেন।
মারধরের শিকার শিশুর নাম মো. সিয়াম (১২)। সে উপজেলার সোনারং গ্রামের টুটুল সরদারের ছেলে। মা-বাবার বিচ্ছেদের পর বাবা তাকে নিজের কাছে রাখেনি। মা অন্যত্র বিয়ে করাই নানা বাড়িতে মো. মন্নান শেখের কাছে থাকত সে। নিতীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র সে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. করিম মাতবর (৬০)। তিনি ওই গ্রামের মৃত শামসুল মাতবরের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার তিন কিশোর মো. করিম মাতবরের খেতের আখ না জানিয়ে খেয়ে ফেলে। এ ঘটনায় চুরির অপবাদ দিয়ে একই গ্রামের সিয়ামের দুই হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে লাঠি দিয়ে মারধর করেন তিনি। প্রায় ৪ মিনিট এই নির্যাতন চলে।
সিয়ামের চাচা আলমগীর সর্দার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাতিজা এতটুকু শিশুকে আম গাছের সঙ্গে ঝুলিয়ে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা শোহেব আলী জানান, শিশু নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় করিম মাতবর নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে