
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ইউটার্নে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন (৬৫) ও আলনা বেগম (৫০)। তাঁরা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলো তাঁদের ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অজ্ঞাতনামা অটোরিকশাচালক।
জানা গেছে, বিল্লাল হোসেন ও আলনা বেগম দম্পতির মেয়ে রত্না আক্তার গজারিয়া উপজেলার আনারপুরা গ্রামে থাকেন। সম্প্রতি রত্নার মেয়ে জ্বরে আক্রান্ত হয়। নাতনিকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে মেয়ের বাড়িতে আসছিলেন বিল্লাল হোসেন ও আলনা বেগম। তাঁদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটি আনারপুরা গ্রামে যাওয়ার পথে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী মতলব পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশাচালক, বিল্লাল হোসেন, তাঁর স্ত্রী আলনা বেগমসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল হোসেন ও আলনা বেগম মারা যান। স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসচালক কাউসার হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলনা বেগমের চাচা নজরুল ইসলাম। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের অবস্থাও ভালো নয়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক বাসটির চালক কাউসার হোসেনকে আটক করে স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৭ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে