
মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রবাসীকে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে শ্রীনগর ও গতকাল রোববার রাতে ঢাকার কমদতলীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।
পুলিশ জানায়, গতকাল রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে উপজেলার হরপাড়া গ্রাম থেকে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রাম থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘রমজান হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা তথ্য-প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করি।’
প্রসঙ্গত, গত বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ সিঙ্গাপুরপ্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। এর আগে আজ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তাঁর সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে