মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদেপল্লি এলাকার বাসিন্দা মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল, মুরগিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করতেন সাগর ও সানারুল। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যুতের তার ও মালপত্র চুরির অভিযোগও ছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় ওই এলাকার এক মুরগির খামারি সন্দেহবশত তাঁদের আটকান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করা হয়। এলাকায় একাধিকবার চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠা স্থানীয়রা ওই দুই যুবককে মারধর শুরু করেন। অভিযোগ রয়েছে, রাতভর গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় তাঁদের ওপর নির্যাতন চালানো হয়। আজ বুধবার সকাল ৯টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে পাঠানোর পর তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়। ওসি আরও বলেন, ‘স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছি, নিহত দুজন পেশাদার চোর হিসেবে পরিচিত ছিলেন। তবে তাঁদের বিরুদ্ধে লৌহজং থানায় চুরির কোনো মামলা ছিল না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে