
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘লাই হারাওবা’ শুরু হয়েছে। এ উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছে পুরো এলাকা। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামীকাল শুক্রবার।
লাই হারাওবা উৎসবে অংশগ্রহণকারী ভক্তরা পথপরিক্রমা করার মাধ্যমে এ অনুষ্ঠান শুরু করেন। কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে বাঁশি, ঢাকঢোল বাজিয়ে তাদের নিজস্ব ভাষায় সংগীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের বাদ্য যন্ত্রের তালে তালে সংগীত ও নৃত্য পরিবেশন করে।
প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব লাই হারাওবা। এবারের উৎসবে দেশের প্রথিতযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী-কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটি জানান, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগতভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব মণিপুরি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে। উৎসবটি ‘বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়নে’র আওতায় আয়োজিত হচ্ছে। ইউনেসকো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে এ উৎসবটি উদ্যাপিত হচ্ছে।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি বাংলাদেশের সদস্যসচিব ওইমান লানথই এবং স্টিয়ারিং কমিটি আহ্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’। এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদ্যাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংগীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং ‘মাইবি জাগোই’-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদের উৎসাহিত করার জন্য উদ্যাপন করা হয়।

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৪ মিনিট আগে
দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
৪২ মিনিট আগে
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, রেশম উৎপাদনের সঙ্গে জড়িত ১১ হাজার ৫০০ বোসনি আছে। তাঁরা মুক্তিযোদ্ধাদের মতো।
১ ঘণ্টা আগে