
মৌলভীবাজারে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা–কর্মীর নামে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালতে এই মামলা করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহদাত হোসেন পৃথকভাবে মামলা দায়ের করেন। আদালতে মামলা করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীরা।
সাবেক সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ ছাড়াও মামলা দুটির আসামিরা হলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ্র কুমার দেব ও সাধারণ সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্রসহ অর্ধশতাধিক নেতা-কর্মী। এ ছাড়া মামলায় অর্ধশতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কৃষিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুকুমে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ, স্বর্ণালংকার লুটপাট ও মারধর করে জখম করেন। এসব ঘটনায় মামলা দুটি করা হয়েছে।
আদালত দুই মামলা আমলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো মামলার কাগজ আসেনি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে