Ajker Patrika

মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার ৫১
প্রতীকী ছবি

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযানে মৌলভীবাজারে গত সাত দিনে ৫১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়।

জানা গেছে, ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডেভিল হান্ট ফেজ-২-এর অভিযানের অংশ হিসেবে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত