মৌলভীবাজারের রাজনগরে শাহাবুউদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার টেংরা ইউনিয়নের হাজীনগর চা বাগান এলাকা থেকে ওই চালকের লাশ উদ্ধার করে রাজনগর থানা-পুলিশ।
শাহাবুউদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
রাজনগর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, শনিবার সকালে রাজনগরের হাজীনগর চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর এলাকা পর্যন্ত নিহত চালক নিয়মিত অটোরিকশা চালাতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাকে কে বা কারা গলা কেটে হত্যা করে লাশ বাগানে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তাঁর গলাকাটা লাশ বাগানের সড়কের পাশে পড়া অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে