
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর শেখ (৪১) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেট কার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর শেখ উপজেলার মুসলিমবাগ এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় আহত দুজন হলেন: অজয় সিং (৪২), যিনি মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মো. তানভীর হোসেন (জনি), যিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, সকালে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত আনা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১০ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে