
দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এত দিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা, যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।
আজ শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম, কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা জানান।
এম সাখাওয়াত হোসেন বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ ফি নেওয়া হয়, কিন্তু চা-বাগান দেখার জন্য কোনো ফি নেওয়া হয় না। পর্যটকদের জন্য চা-বাগানে প্রবেশ ফি ২০ টাকা করা হবে। আর এই টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নকাজে ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশ রুমের ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশ রুম না থাকা এর চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপপরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহসভাপতি পংকজ কন্দ প্রমুখ।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে