
গ্রামে কয়েক দিন ধরে চারটি ছাগলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সবাই ভেবেছিল, হয়তো ছাগলগুলো চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার আবার আরও একটি ছাগল হারিয়ে যায়। পরে দেখা যায়, বিশাল এক অজগর ছাগলটি গিলে খাচ্ছে। তখন সবাই বলতে থাকে, অজগরই সব ছাগল খেয়েছে এত দিন। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটি পিটিয়ে হত্যা করে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে এ ঘটনা ঘটে। মেরে ফেলা অজগরটি প্রায় ২০ ফুট লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসী। মৃত ওই সাপের একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকজন অজগর সাপটি পিটিয়ে মারছে। কয়েকজন দাঁড়িয়ে মৃত সাপটি দেখছে। পাশে একটি মৃত ছাগলও রয়েছে।
এ বিষয়ে বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহকারী রেঞ্জার রবিন্দ্র কুমার সিংহ বলেন, ‘বিষয়টি আজ (শুক্রবার) শুনেছি। আমরা খোঁজ নিয়ে দেখছি; তবে দুর্গম এলাকা হওয়ায় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না।’
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ‘সাপটি ৫ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছে। অজগরটি শুনেছি প্রায় ২০ ফুট লম্বা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে