
মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে গোলাম কিবরিয়া (৫৭) ও রিনা খাতুন (৪৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা স্বামী-স্ত্রী। আজ সোমবার বিকেলে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি বৈদ্যুতিক মিটারের কাছাকাছি সাইকেল আনতে গিয়ে বিদ্যুতায়িত হন কিবরিয়া। তাঁকে রক্ষা করতে ছুটে গেলে স্ত্রী রিনা খাতুনও বিদ্যুতায়িত হন। এতে দুজনেই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
গোলাম কিবরিয়া ও রিনা খাতুনের মেয়ে কনিকা খাতুন বলেন, ‘আমার মা-বাবা—দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বিষয়টি বুঝতে পেরে পাশের বাড়ির লোকজনকে ডাকাডাকি শুরু করি। স্থানীয়রা এসে দুজনকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন বলেন, স্বামী-স্ত্রী—দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রী—দুজনে মারা গেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে