
রমজান মাস সামনে রেখে গরম হতে শুরু করেছে মেহেরপুরের গাংনী উপজেলার মুরগি, মাংস ও মাছের বাজার। বাজারে শাকসবজির দাম নাগালের মধ্যে থাকলেও ধীরে ধীরে বাড়ছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রমজানের বাড়তি চাহিদা থাকায় এখন থেকেই জিনিসপত্রের দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। আর এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ১০ থেকে ১৫ ও রসুন ১৫ থেকে ২০ টাকা। বাজারে ১ কেজি ওজনের ইলিশ মাছ ২ হাজার ৮০০ টাকা, মাঝারি আকারের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ২০০ এবং ছোটগুলো ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অন্যান্য জিনিসের দামও বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বামন্দী বাজার ঘুরে দেখা গেছে মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, মরিচসহ বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। তবে সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার করতে আসা রবিন আহমেদ বলেন, ‘বাজারে শুধু সবজি কিনেই স্বস্তি পাওয়া যাচ্ছে। অন্য সব জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। সামনে রমজান। অনেক ব্যবসায়ী সিন্ডিকেট করে বেশি দাম হাঁকিয়ে নেবে। প্রশাসনের দ্রুত বাজারে নজর দেওয়া দরকার।’
বাজার করতে আসা আসমত আলী বলেন, ‘বৃহস্পতিবার সবজির দাম কম ছিল। বাজারদর এমন থাকলে সবজি কিনে স্বস্তি মিলবে। কিন্তু রমজান সামনে দেখে মুরগি, মাছ, রসুন, পেঁয়াজ, মাংস—এগুলোর দাম আস্তে আস্তে বাড়তে শুরু করছে। প্রশাসন দ্রুত মনিটরিংয়ে না নামলে ক্রেতারা অনেক ঠকবে।’ তিনি আরও বলেন, ‘গরুর মাংসের দাম সব সময় বেশি নিচ্ছে। প্রতি কেজি ৭৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা।’
বাজার করতে আসা সাইফুল ইসলাম বলেন, সবজির দাম অনেক দিন ধরে স্বাভাবিক রয়েছে। আলু ১০০ টাকায় পাঁচ থেকে ছয় কেজি পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য জিনিসের দাম বাড়ছে। রমজানে যদি এগুলোর দাম আরও বাড়ে, তাহলে নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট হবে। তিনি আরও বলেন, রমজান মাস সামনে রেখে প্রতিটি পরিবার একটা প্রস্তুতি নিয়ে থাকে। প্রতিটি পরিবারের অভিভাবকই পরিবারের সদস্যদের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার চেষ্টা করে। জিনিসপত্রের দাম বাড়লে অনেক পরিবার কষ্টে পড়ে যাবে। তা ছাড়া ইফতারের জন্যও আলাদা প্রস্তুতি নিতে হয়।
সবজি ব্যবসায়ী শাকের আলী বলেন, ‘সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, শসা ৮০, টমেটো ৪০, গাজর ৪০, মুলা ৩০, শিম ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, লাউ ৩০ টাকা। তিনি আরও বলেন, সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। প্রতিটি সবজির দাম কম। সবজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে। শুধু শসার কেজি ৮০ টাকা। তবে আগামী সপ্তাহ থেকে দাম বৃদ্ধি পেতে পারে।’
ফল ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘আজওয়া খেজুরের কেজি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা বা তার বেশি হতে পারে। কারণ, এগুলোর দাম বেশি হওয়ায় আমাদের গ্রাম এলাকায় তেমন কেউ নেয় না। আমরা সাধারণত ৪০০ থেকে ৭০০ টাকা দরের খেজুরগুলো বিক্রি করে থাকি। তবে এখনো খেজুরের দাম বৃদ্ধি পায়নি। আগামী সপ্তাহে সম্ভবত বৃদ্ধি পেতে পারে। তবে কিছুদিন আগে খেজুরের দাম কিছুটা কম ছিল।’
আলু ও পেঁয়াজ ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘কেজিপ্রতি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, মরিচ ১৫০ থেকে ১৬০, রসুন ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আলু ১০০ টাকায় ৫ থেকে ৬ কেজি। গত হাটের চেয়ে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে, দাম আরও বাড়বে।’
মাছ ব্যবসায়ী বজলুর রহমান বলেন, ‘বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। রমজান মাস সামনে রেখে দাম আরও বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া অন্যান্য মাছের দামও বৃদ্ধি পেয়েছে।’
মুরগি ব্যবসায়ী বশির আহমেদ বলেন, ‘চার থেকে পাঁচ দিন হলো প্রতিটি মুরগির দাম কেজিপ্রতি ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। সামনে রমজান। মুরগির দাম আরও বাড়বে বলে মনে হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাজার মনিটরিংয়ে নেমেছি। প্রয়োজনে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত নিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাস সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী অসদুপায় অবলম্বনের চেষ্টা করবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে