
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গড়ে তোলা হয় কমিউনিটি ক্লিনিক। এসব ক্লিনিকের মানসম্মত সেবায় উপকৃত হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। সর্দি-জ্বর, ঠান্ডা, গর্ভবতী নারী, নবজাতকসহ নানা ধরনের রোগী প্রতিদিন আসছে চিকিৎসা নিতে। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই ক্লিনিকগুলো।
মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামাঞ্চলে স্থাপন করা হয়েছে মোট ৩৫টি কমিউনিটি ক্লিনিক। এর মধ্যে কাজীপুর, ভরাট ও খাসমহল কমিউনিটি ক্লিনিক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরে নাজুক। সম্প্রতি কাজীপুরের ক্লিনিকটি পুনর্নির্মাণ করা হলেও ভরাট ও খাসমহল ক্লিনিক দুটি এখনো চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও দেয়ালে ফাটল, কোথাও সাপের খোলস—সব মিলিয়ে আতঙ্কিত স্বাস্থ্যকর্মী ও গ্রামবাসী।
ভরাট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মোছা. শারমিন আক্তার বলেন, ‘চিকিৎসা দিতে গিয়ে প্রতিদিন ভয় নিয়ে কাজ করতে হয়। চারপাশে জঙ্গল। মাঝেমধ্যে ক্লিনিকের ঘরের ভেতরেই সাপের খোলস দেখা যায়।’
এই ক্লিনিকে প্রতিদিন গড়ে ৪০-৪৫ জন রোগী আসে। নবজাতক, গর্ভবতী নারী, ঠান্ডা-কাশিসহ নানা রোগে ভোগা মানুষ চিকিৎসা নিতে আসে। রোগীদের জন্য ওষুধ সরবরাহের ব্যবস্থা থাকলেও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ মেলে না বলে জানান শারমিন আক্তার।
সেবা নিতে আসা পলাশ আহমেদ বলেন, ‘পেছনের জানালাগুলো ভাঙা। জঙ্গলঘেরা চারপাশ। ছাদ ফেটে পড়ে পানি। ক্লিনিকটি নতুন করে নির্মাণ করা এখন সময়ের দাবি।’
খাসমহল কমিউনিটি ক্লিনিকের অবস্থা আরও করুণ। সেখানে ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সিএইচসিপি মো. সোহেল রানা বলেন, ‘সীমানাপ্রাচীর ভাঙা। প্রতিদিন আতঙ্কে থাকি। ক্লিনিকের অবস্থার কথা বারবার জানানো হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হান্নান জানান, গাংনী উপজেলায় ৩৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মধ্যে ভরাট ও খাসমহল দুটি খুবই ঝুঁকিপূর্ণ। কাজীপুর ক্লিনিকের পুনর্নির্মাণ শেষ হলেও এখনো হস্তান্তর হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী বলেন, ‘ঝুঁকিপূর্ণ ক্লিনিকগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে