
মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা গতকাল শনিবার পালিত হয়েছে। কোরবানির জবাইকৃত পশুর চামড়া পরিষ্কারের কাজ করেন কিছু মানুষ।
মেহেরপুরের গাংনীর দেবীপুর বাজারে গতকাল ঈদের দিন বিকেলে ঘুরতে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচজন চামড়া পরিষ্কারের কাজ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজের বিনিময়ে জনপ্রতি দুই হাজার টাকা করে পাবেন। তবে এ কাজে অনেক পরিশ্রম করতে হয়। এমন কষ্ট করেও এই টাকা দিয়ে পরিবারের সবার মুখে খাবার তুলে দিতে পারাই তাদের বড় আনন্দ।
কাজ করতে আসা বেজিন নামে একজন জানান, বিকেল থেকে কাজ শুরু হয়েছে, আনুমানিক ভোর ৪টা পর্যন্ত চলবে। এ কাজে অনেক পরিশ্রম করতে হয়। তারা পাঁচ থেকে ছয়জন এখানে কাজ করতে এসেছেন। কেউ চামড়ার গায়ে থাকা মাংস ছড়িয়ে দিচ্ছেন, কেউ লবণ লাগাচ্ছেন। কাজ শেষে প্রতিজন ২ হাজার টাকা পাবেন।
কাজ করতে আসা বিমোল নামের আরেকজন জানান, চামড়ায় লবণ লাগানোর সময় খুব কষ্ট হয়। লবণ দিয়ে দীর্ঘক্ষণ কাজ করতে থাকলে হাত জ্বলতে থাকে। তার পরেও পেটের তাগিদে তাঁদের কাজ করতে হয়। পরিবারের মুখের দিকে তাকালে এসব কষ্টকে কষ্ট মনে হয় না। দিন শেষে যে টাকা উপার্জন করেন, তা দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারলেই প্রকৃত সুখ।
স্থানীয়রা জানান, চামড়া পরিষ্কারের কাজটি খুব কঠিন। খালি হাতে লবণ লাগাচ্ছেন, কেউ চামড়ার গায়ে লেগে থাকা মাংস ছাড়িয়ে পরিষ্কার করছেন। গতকাল বিকেল থেকে প্রায় সারা রাত কাজ করেছেন তাঁরা। তবে সত্যিকারের বাবারা কখনো নিজের চিন্তা করেন না। কীভাবে পরিবারকে সুখে রাখা যায়, সেই চিন্তা করেন। দিন শেষে পরিবার নিয়ে সুখে থাকার মধ্যে যে আনন্দ, তা বলে বোঝানো সম্ভব নয়। তারা এত পরিশ্রম করছেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।
স্থানীয় আরও বলেন, গত বছর অনেকে চামড়া বিক্রয় করতে পারেননি। এবার অন্তত বিক্রি হয়েছে। গত বছর এমনও হয়েছে, অনেকে চামড়া মাটির নিচে পুঁতে রেখেছিলেন। এবার ছাগলের চামড়া ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রয় হয়েছে এবং গরুর চামড়া মাপ অনুযায়ী বিক্রি হয়েছে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।
চামড়া ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, ‘চামড়ার কাজ করানোর জন্য পাঁচ থেকে ছয়জন লোক নিয়ে এসেছিলাম। তাঁদের প্রত্যেককেই ২ হাজার টাকা করে দিতে হয়েছে। তাঁরা গতকাল বিকেল ৪টা থেকে শুরু করে রোববার ভোর ৫টা পর্যন্ত কাজ করেছেন। এবার ছাগল ও গরুর অনেক চামড়া কিনেছি। দু-এক দিনের মধ্যে আবার বেচে দেব।’ তিনি আরও বলেন, ‘গত বছর চামড়ার ছিল বেহাল দশা। বেচতে না পেরে অনেকে গর্ত করে মাটিতে পুঁতে রেখেছিল। তবে এবার ছাগলের চামড়া ৩০ থেকে ৪০ টাকা এবং গরুর চামড়া মাপ অনুযায়ী ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কিনেছি।’

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১৩ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২১ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৮ মিনিট আগে