
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের সদস্যরা। আজ রোববার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা গ্রামের একটি ভুট্টাখেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাংনী সেনা ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি ও ক্যাপ্টেন রিফাত রায়হান।
উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি দেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন।
সেনা অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি পাচার হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। পরে উপজেলার সিন্দুরকৌটা গ্রামের একটি ভুট্টাখেতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল, একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডি মূলে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা সকালে গাংনী থানায় জমা দিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে