
চিকিৎসকদের কমিশন-বাণিজ্য রোধ করতে হবে, তা না হলে সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আমরা এখন দেখতে পাচ্ছি, চিকিৎসকেরা কমিশন-বাণিজ্যে ব্যস্ত। এটি রোধ করতে হবে। তা না হলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ।’
আজ শুক্রবার সন্ধ্যায় ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মেহেরপুর থেকে। তাই মেহেরপুর সব সময় এক নম্বরে থাকা উচিত। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়ন সারা দেশের মধ্যে দৃষ্টান্ত থাকা উচিত। আর এ জন্য এ জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। প্রতিটি কাজ বুঝে নিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে এই হাসপাতালে শূন্য পদ পূরণ করতে চাই।’ এ জন্য তিনি সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের খালি পদের তালিকা দ্রুত দেওয়ার নির্দেশনা দেন। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ যেকোনো সমস্যা স্থানীয়ভাবে সমাধান না হলে ঢাকা থেকে গণপূর্ত ভবনের প্রধানকে এখানে পাঠানো হবে।
মোখলেছুর রহমান জানান, ইতিমধ্যে হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসারকে পদায়ন করা হয়েছে। সদ্য বিসিএসে সুপারিশপ্রাপ্ত মেহেরপুরের ১৩ জন চিকিৎসককে এখানেই পদায়ন করার নিশ্চয়তা দেন তিনি। আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু সব সেবা এই হাসপাতালে থাকবে। এটি হবে দেশের একটি মডেল হাসপাতাল।
সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, গত দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব নিজ উদ্যোগে এখানে বেশ কয়েজন চিকিৎসকের পদায়ন করেছেন। আসলে হাসপাতালের মূল কার্যক্রম উদ্বোধন করাই বড় কথা নয়, হাসপাতালটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি নতুন মডেল হাসপাতালে রূপান্তরিত করা হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব সাইদুর রহমান, পরিকল্পনাসচিব কামাল উদ্দিন, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আবু জাফর, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক।
এর আগে অতিথিরা মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে