
মানিকগঞ্জে সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-৪। অভিযানে চক্রটির ১২ সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বাসস্ট্যান্ডসহ আশপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় র্যাব-৪, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে আটজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করতেন। হাসপাতালের গেটে বা আশপাশে অবস্থান নিয়ে তাঁরা রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে ভুল তথ্য দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না নেওয়ার জন্য প্রলুব্ধ করতেন।
এরপর কৌশলে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেতেন। সেখানে নেওয়ার বিনিময়ে তাঁরা ওই ক্লিনিকগুলো থেকে কমিশন পেতেন। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে রোগীরা প্রয়োজনীয় সঠিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, দালালদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দীর্ঘদিনের। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে