চাকরির প্রলোভন দিয়ে মানিকগঞ্জের দুই মাদ্রাসাছাত্রীকে ঢাকায় হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় আজ বৃহস্পতিবার দুজনের নামে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা।
আসামিরা হলেন উপজেলার গোলড়া গ্রামের নুসরাত জাহান তানজিনা এবং মো. হৃদয়। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জানা গেছে, ভুক্তভোগী দুই মাদ্রাসাছাত্রীর একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের ১৫ বছর। পূর্বপরিচিত নুসরাত তাদের পোশাকের দোকানে চাকরি দেওয়ার কথা বলেন। তারা রাজি হলে নুসরাত ৪ মার্চ হৃদয় নামের এক যুবকের সঙ্গে তাদের ঢাকায় পাঠান। পরে হৃদয় তাদের একটি আবাসিক হোটেলে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করেন। গতকাল বুধবার তারা কৌশলে বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনাটি জানায়। এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই ঢাকা থেকে নুসরাতকে আটক করে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় উদ্ধার হওয়া এক শিক্ষার্থীর বাবা দুজনের নামে মামলা করেছেন। তবে এজাহারে হৃদয়ের ঠিকানা অজ্ঞাত লেখা হয়েছে। পুলিশ নুসরাতকে গ্রেপ্তার করেছে। হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
২ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৬ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে