
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ বর্ষা খাতুনের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুলিশে খবর দেন।
নিহত বর্ষা আক্তার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে। এর আগে গত বুধবার দুপুরে একই পাড়ার নারী ও শিশুদের একটি দল বাচামারা এলাকার যমুনা নদীতে গোসলে নামে। প্রবল স্রোতে ছয়জন ভেসে গেলে স্থানীয় বাসিন্দারা চারজনকে জীবিত উদ্ধার করলেও বর্ষা খাতুন ও লামিয়া আক্তার (১১) নিখোঁজ ছিল। বর্ষার লাশ উদ্ধার হলেও শিশু লামিয়ার সন্ধান এখনো মেলেনি।
এ ছাড়া একই উপজেলার জিয়নপুর ইউনিয়নের বরটিয়া গ্রামে পৃথক ঘটনায় যমুনায় ভেসে যাওয়া আরও এক শিশু তায়েবা আক্তার (১২) এখনো নিখোঁজ রয়েছে।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সকাল ৭টার দিকে ইসলামপুর এলাকায় নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। পরে পরিবার এসে লাশ শনাক্ত করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের টিম দুই দিন ধরে উদ্ধার অভিযান চালালেও এখনো খোঁজ পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে