
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে অনুষ্ঠিত ভোটে এই তিন উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঘিওর উপজেলা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তাঁর নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।
ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৯ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন চারজন। নির্বাচনে ৪৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে।
চেয়ারম্যান পদে নির্বাচিত মাহাবুবুর রহমান জনি বেসরকারি ফল অনুযায়ী ১২ হাজার ৯১০ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হামিদুর রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৮৯৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।
দৌলতপুর উপজেলা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এস এম শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২৩ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৬৫ ভোট। এ ছাড়া কামরুজ্জামান নাঈম পেয়েছেন ১৩ হাজার ৪২৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী ফরিদা ইয়াসমীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন মুহাম্মদ শামছুর রহমান শাহীন।
শিবালয় উপজেলা
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহিম খান (দোয়াত-কলম) ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন খান পান্নু (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলী আহসান মিঠু উড়োজাহাজ প্রতীকে ৩৫ হাজার ৯৭৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীকে রুনা আক্তার ২১ হাজার ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে