
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা লরিটিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লরিটিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পাম অয়েল অক্ষত রয়েছে। লরির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তেল হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে একটি ফেরি থেকে নামার সময় ঢালু র্যাম্পে ব্রেক ফেল করে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে লরিটি পেছনের দিকে গড়িয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
ঘটনার পরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার দুপুরের দিকে লরিটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়।
এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের জীবিত উদ্ধার করেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফ উদ্দিন জানান, উদ্ধারকারী জাহাজ হামজার তিন ডুবুরি এবং ১৬ সদস্যের একটি দল দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
আশরাফ উদ্দিন বলেন, লরির মালিকদের সঙ্গে যোগাযোগ করে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। লরিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পাম অয়েল সুরক্ষিত থাকায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
পাটুরিয়া ঘাট এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাটের র্যাম্প ও যানবাহন চলাচল ব্যবস্থাপনা আরও নিরাপদ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২২ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে