
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রেজিয়া বেগম (৯৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম (৬০) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত মালেকের স্ত্রী।
জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। কিছুদিন ধরে তিনি মায়ের সঙ্গে মধ্যধুসুরিয়া গ্রামের বাড়িতে বসবাস করছিলেন। আজ সকালে ঘরের ভেতরে থাকা একটি বঁটি দিয়ে রোকেয়া তাঁর মা রেজিয়া বেগমকে এলোপাতাড়ি কোপান। ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়।
নিহত রেজিয়ার নাতি ও অভিযুক্ত রোকেয়ার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেল জানান, ঘটনার পর রোকেয়া বেগম নিজেই তাঁকে ডেকে বলেন যে—তিনি রেজিয়া বেগমকে মেরে ফেলেছেন এবং পুলিশ ডাকতে বলেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘরের ভেতরে খাটের ওপর রেজিয়া বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে