
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার নয়াডিঙ্গি রাইজিং ফ্যাক্টরির সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলটি বের করা হয়।
‘মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ পরিবার’-এর ব্যানারে মিছিলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘সরকারিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম এজাহারভুক্ত আসামি। তাকে পেলেই গ্রেপ্তার করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ সকালে মানিকগঞ্জ পৌরসভার নবগ্রাম এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে