
২০২৩ সালে শুরু হওয়া সড়ক সংস্কারকাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে উঠে আসছে কার্পেটিং। হাত দিয়ে টান দিলেও কার্পেটিং উঠে আসছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এ অবস্থা। তাঁদের দাবি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মানসম্মত কাজ করা।
এদিকে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা বলছেন, তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ থেকে মানিকনগর পর্যন্ত ৩ দশমিক ১ কিলোমিটার সড়কের সংস্কারকাজ পায় মেসার্স নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার প্রকল্পটি এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া কাজ শেষ করার কথা ছিল ওই বছরের ১ ডিসেম্বরে।
রামনগর গ্রামের মো. আনসার বলেন, ‘এখনো শেষ হয়নি পুরো সড়কের সংস্কারকাজ। যেসব অংশে কার্পেটিং শেষ হয়েছে, হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে।’
মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের মালিক নাহিদ সেরনিয়াবাত বলেন, ‘নির্মাণকাজে অনিয়ম হয়নি। তবে যদি কার্পেটিং করা সড়কে কোনো সমস্যা হলে পুনরায় সংস্কার করা হবে।’
উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, যদি নিম্নমানের কাজ হয়ে থাকে তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে