মানিকগঞ্জ-হেমায়েতপুর ও সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলচালক গাজী রহিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের বেতিলা-মিতলা ইউনিয়নের কৃষ্ণতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিজ উদ্দিন সদরের নালড়া গ্রামের মৃত গাজী নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে রহিজ উদ্দিন স্থানীয় বেতিলা বাজারে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণতলা এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ায় সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাঁকে সজোরে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রহিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৪ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে