স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে ডেঙ্গু রোগী কিছুটা বাড়লেও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া প্রায় ৮২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। রোগীদের প্রয়োজনীয় সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা।’
আজ রোববার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার স্যালাইন প্রয়োজন হয়। দেশে স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা করছে। বর্তমানে সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো ঘাটতি নেই। আগামীতে যেন স্যালাইনের ঘাটতি না হয় এ জন্য দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে শয্যার সংকট হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য প্রায় ৩ হাজার শয্যা করা হয়েছে। এর মধ্যে ২ হাজারের বেশি রোগী ভর্তি আছেন। ঢাকার বাইরে ৫ হাজার শয্যা করা হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্য বিভাগের আওতায় ছোট-বড় ২০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সব শহীদদের স্মরণে স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এতে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার স্বপ্ন পূরণ হবে এবং স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ ভালো থাকবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন স্বাস্থ্য ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, কর্নেল মালেক মেডিকেলের পরিচালক মো. আরশ্বাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৯ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১২ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৭ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
২০ মিনিট আগে