
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্টপ মাছবাজারে পাওনা মাত্র ২০ টাকা দাবি করাকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মণ্টপ ইউনিয়নের জয়মণ্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মণ্টপ মাছবাজারে পান ব্যবসা করে আসছিলেন। তাঁর ছেলে দীপ্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশা মোল্লা জয়মণ্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। শুক্রবার দুপুরে ইশা মোল্লা শ্রীবাসের দোকান থেকে ৩০ টাকার পান কেনেন। পরে তিনি ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা তাঁর কাছে বাকি ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ইশা মোল্লা ক্ষিপ্ত হয়ে প্রথমে শ্রীবাসের গায়ে হাত তোলেন। পরে তাঁকে গলা চেপে ধরে লাথি মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে