
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অতীতের সব অনিয়ম ও দুর্নীতি দূর করে বাংলাদেশ বিমানকে একটি স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে।
আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আইনের সুশাসন নিশ্চিত করতে হবে, যাতে অসহায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে আইনজীবী ও বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মো. মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড কর্মকর্তা দুরাখসা জাহান প্রিয়াংকা, পিপি নুরতাজ আলম বাহার প্রমুখ।
পরে দুপুরে সাটুরিয়া উপজেলার ছনকা উচ্চবিদ্যালয় মাঠে ধলেশ্বরী নদীভাঙন রোধে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, বর্ষাকে সামনে রেখে আপাতত অস্থায়ী কাজ শুরু হলেও ভবিষ্যতে স্থায়ী নদীশাসনের ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়ম দূর করতে সময় লাগবে। সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে