
মানিকগঞ্জের ঘিওরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় দুজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ মৌজায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।
অভিযান সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর ওপরের স্তরের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ডাম্প ট্রাকে তুলে বিক্রির জন্য সরবরাহ করছিল। এতে একদিকে যেমন জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছিল, অন্যদিকে স্থানীয় সড়ক ও জনসাধারণের চলাচলে ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।
সরেজমিনে দেখা গেছে, কৃষিজমির টপ সয়েল কেটে ট্রাকে তোলার কাজ চলছিল। পরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অভিযুক্ত আব্বাস আলী ও মো. খোকনকে পৃথকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। তারা দুজনই বালিয়াখোড়া ইউনিয়নের বৈন্যা প্রাসাদ গ্রামের বাসিন্দা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, কৃষিজমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে