
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রামবাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে ওঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ নানা রকম আয়োজন করা হয়।
উপজেলার সাইংজুরি (রামেশ্বরপট্টি) গ্রামে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীর পাড়ে ইস্পাহানি পার্বণ নবান্ন উৎসবের আয়োজন করে ইস্পাহানির ব্র্যান্ড ‘পার্বণ’ ও প্রথম আলো ডটকম। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।

উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সঞ্চালনায় এ সময় ইস্পাহানির উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) এইচ এম ফজলে রাব্বি, ইস্পাহানির অ্যাগ্রো প্রসেসিং ইউনিটের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, কথাসাহিত্যিক আনিসুল হক বক্তব্য দেন।
উদ্বোধনের পর শুরু হয় মানিকগঞ্জের স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় লোকসংগীতের পালা। চলে লোকসংগীত আর পিঠাপুলির আয়োজন। আসলাম উদ্দিন বয়াতি ও তাঁর দলের শিল্পীরা পরিবেশন করেন বৈঠকি গান। বিকেলে শুরু হয় স্থানীয় ব্যান্ড ‘বিদ্রোহী’র পরিবেশিত গান দিয়ে। এর মধ্যে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। শিশুদের খেলাধুলার নানা ইভেন্ট। পরে স্ট্যান্ডআপ কমেডি পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়।

মঞ্চ মাতান টিভি অভিনেত্রী শাহনাজ খুশী। গান শোনান জনপ্রিয় শিল্পী সুমী শবনম। অনুষ্ঠানস্থলে বসে নানা রকমের স্টল, নাগরদোলা, বানর নাচ, বায়োস্কোপ ও স্থানীয় কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। অনুষ্ঠানে শ্রোতারা গ্রামবাংলার ঐতিহ্য নানা সংস্কৃতির মধ্য দিয়ে উদ্যাপিত এমন অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। সন্ধ্যার পর আলো ম্লান হয়ে আসে। ভাঙে কালীগঙ্গা নদীপাড়ের এই মিলনমেলা।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে