
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের চিতল মাছ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর থেকে হরিনা ঘাটের মাঝামাঝি এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় সাত কেজি।
জেলে মহেশ রাজবংশী বলেন, গতকাল বুধবার রাতে ৯ জন মিলে বেড়জাল দিয়ে পদ্মায় মাছ ধরতে যাই। রাত ৩টার দিকে জালে বড় কিছু আটকে থাকার আভাস পাই। পরে জাল তুললে দেখি একটি বড় আকারের চিতল মাছ।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে মাছটি বিক্রির জন্য আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে যাই। সুরেশ রাজবংশীর খোলায় মাছটি ৬ হাজার ৩০০ টাকায় বিক্রি করি। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় সাত কেজি।
আড়তদার সুব্রত রাজবংশী বলেন, ঢাকার পাইকাররা আজ তুলনামূলক কম আসায় মাছটির দাম তুলনামূলকভাবে কম উঠেছে। হাঁকডাক শেষে মাছটি ৬ হাজার ৩০০ টাকায় কেনা হয়।
এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘পদ্মায় মাঝেমধ্যে বড় পাঙাশ, কাতল, আইড়, বোয়াল মাছ ধরা পড়ে। তবে চিতল মাছ ধরার তথ্য আপনার কাছ থেকেই প্রথম জানলাম।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে