
মানিকগঞ্জের ঘিওরে পুরানগ্রামে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম। আজ সোমবার পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব পরিচালক ( মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) সৈয়দ ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চলছিল। এ ছাড়া ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে এসটিপি ছাড়া পরিচালিত হয়। এসব কারণে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিম চলতি মাসের ৮ সেপ্টেম্বর উপস্থিত হতে ডেরা রিসোর্টকে শুনানির নোটিশ দেয়। তবে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষ ওই দিন শুনানিতে উপস্থিত হয়নি।
পরে আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হয়। এতে ডেরা রিসোর্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে পরিবেশ আইন ভঙ্গ করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে এসটিপি নির্মাণ ও ছাড়পত্র নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করলে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়।
এ বিষয়ে এশিউর গ্রুপের ট্যুরিজম ইনচার্জ ইমাম উদ্দিন আহম্মেদ বলেন, মানিকগঞ্জের ডেরা রিসোর্টের বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো বাধা-বিপত্তি নেই। দ্রুত এসটিপি নির্মাণ করা হবে বলেও জানান তিনি। তবে কেন জরিমানা করা হয়েছে, এ বিষয়ে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ডেরা রিসোর্ট পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে আমরা বিষয়টি আইনগত ব্যবস্থার জন্য ন্যাশনাল মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট টিমকে লিখিত অভিযোগ পেশ করি। পরে শুনানির মাধ্যমে রিসোর্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তারা ইতিমধ্যে জরিমানার অর্থ ঢাকা অফিসে জমা দিয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে