
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মানিকগঞ্জে নৌকার নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পথসভা করেছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন জায়গায় এ পথসভা করেন নৌকা নিয়ে পরাজিত হওয়া সাবেক এই এমপি।
পথসভায় মমতাজ বেগম বলেন, নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হওয়া দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর নেতা-কর্মীরা নৌকার নেতা-কর্মীদের ওপর হামলা, বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ হামলার ঘটনা বন্ধ না হলে জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা এক হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
পথসভায় উপস্থিত ছিলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে