
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬টি অবৈধ বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড মালিকদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ বুধবার উপজেলার আবুডাঙ্গা ও রামচন্দ্রপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন জানান, নদীপথে এই সীমানা (নদী পারের জনবসতি এলাকা) দিয়ে বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক তা অমান্য করে চলছিলেন। এতে নদীর দুপাশে তীব্র ভাঙনে বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ বাল্কহেড বন্ধের দাবি জানিয়ে আসছিল তারা। এই অভিযানে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নদীপারের মানুষজনের মধ্যে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১৩ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২২ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে