মানিকগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত সাতটি উপজেলা কমিটি ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শনিবার সকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য এস এ জিন্নাহ কবির এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শুক্রবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি অধীন সদর, সাটুরিয়া, সিঙ্গাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর—এই সাতটি উপজেলার কমিটি এবং মানিকগঞ্জ পৌর ও সিঙ্গাইর পৌর শাখার কমিটি এই সিদ্ধান্তের আওতায় এসেছে। বিলুপ্ত কমিটিগুলোর বেশির ভাগই ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ থাকায় কমিটিগুলোতে সাংগঠনিক দুর্বলতা ও স্থবিরতা দেখা দেয়। পাশাপাশি কয়েকজন নেতার মৃত্যু হওয়ায় কার্যক্রমে ভাটা পড়ে। এসব কারণে সংগঠনকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, এখন জেলার অন্তর্গত ৯টি ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পরে এসব কমিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দল পুনর্গঠনের কাজ করবে। বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। প্রায় চার মাস পর সেই কমিটিকে বর্ধিত করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই তাদের প্রথম বড় সাংগঠনিক পদক্ষেপ। গতকাল বিকেল ৪টার দিকে জেলা সদরের গিলন্ড এলাকার মুন্নু সিটিতে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়। সভা চলে রাত ১০টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং সঞ্চালনা করেন এস এ জিন্নাহ কবির এমপি। সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে