
মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈতৃক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো. হুমায়ূন কবীর। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আগ সাভার মৌজায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী জানান, আগ সাভার মৌজার আরএস ৯৪ নম্বর খতিয়ানের ৮ দাগের ৪৭ শতাংশ জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। প্রায় ৬০ বছর ধরে তাঁর পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা চলার পর আদালত তাঁর পিতার পক্ষেই রায় ও ডিক্রি দেন।
তাঁর অভিযোগ, ১৩ মে সকালে জমিতে ফসল রোপণের প্রস্তুতি নিতে গেলে স্থানীয় আরান (৫৫), ছামাদ (৬০), সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাতনামা ৪-৫ জন সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে থানায় বসে বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়।
পরদিন বৃহস্পতিবার সকালে আদালতের রায় অনুযায়ী, জমিতে পাটবীজ বপন শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হুমায়ূন কবীর বলেন, ‘প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের তোয়াক্কা করছে না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।’
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে