
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল বোতলে ভরে বাজারজাত করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও বিপণন বিভাগ। এ সময় অবৈধভাবে বোতলজাত করা সয়াবিন তেল জব্দ করা হয়।
অভিযোগ রয়েছে, শরীফ ড্রামের তেল বোতলে ভরে নিজস্ব মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন সিল লাগিয়ে বাজারজাত করছিলেন, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরার মুদিদোকানিরা জানান, রোজার শুরুতে শরীফ পরিবেশক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করতে মাইকিং করেছেন। কেউ যেন ভেজাল তেল বিক্রি না করেন, সে বিষয়ে সতর্ক করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগ, শরীফ ব্যবসায়ী নেতা হওয়ার কারণে অনেকেই তাঁর অবৈধ কাজের বিষয়ে মুখ খুলতে সাহস পাননি। তিনি দীর্ঘদিন ধরে এমন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
জানতে চাইলে শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সয়াবিন তেলের মোড়কে বিএসটিআইয়ের সিল ছিল কিন্তু কাগজপত্র ছিল না বলে জরিমানা করা হয়েছে। এ ছাড়া আমি অন্য সব নিয়ম পালন করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, তিনি (শরীফ) অবৈধভাবে বিএসটিআইয়ের সিল ব্যবহার করে খোলা সয়াবিন তেলে বোতলে ভরে বাজারজাত করছেন, যা আইনত অবৈধ। যে কারণে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে